×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২৯
  • ৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নন-কোভিড (সাধারণ) ইউনিটে ভেন্টিলেটর ও প্রয়োজনীয় সুবিধাসম্বলিত ১০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) শয্যা উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. মো. আবুল হোসেন, সিনিয়র কনসালট্যান্ট (সার্জারী) ডা. বিজন বিশ্বাস, সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. শিমুল রওশন আরা, সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. রওশন আরা, জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. নারগিস আকতার, সহকারী পরিচালক ডা. মনোয়ার হোসেন, কনসালট্যান্ট (এনেস্থেসিয়া) ডা. মো. সাজ্জাদ হোসেন, কনসালট্যান্ট (এনেস্থেসিয়া) ডা. রাজদ্বীপ বিশ্বাস, জুনিয়র কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশ, জুনিয়র কনসালট্যান্ট ডা. এইচএম হামিদুল্লাহ মেহেদীসহ অন্যান্য চিকিৎসকগণ।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, জেনারেল হাসপাতালে মোট ১৮টি আইসিইউ বেড রয়েছে। এ বেডগুলো করোনা আক্রান্ত মুমূর্ষু রোগির জন্য ব্যবহার করা হতো। বর্তমানে করোনার সংক্রমণ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় হাসপাতালে রোগীর সংখ্যাও কমেছে। ফলে আইসিইউ’র অধিকাংশ বেড শূন্য থাকছে। কিছু কিছু নন-কোভিড রোগির আইসিইউ বেড জরুরি। বিষয়টি বিবেচনায় নিয়ে ১০টি আইসিইউ বেডে নন-কোভিড জটিল রোগিদের চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকী ৮টি আইসিইউ বেড কোভিড ইউনিটে থাকছে।
চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি জানান, জেনারেল হাসপাতালে ১৮ টি আইসিইউ বেডের পাশাপাশি ৬টি এইচডিইউ বেড রয়েছে। সেগুলোকে আইসিইউ সুবিধায় যুক্ত করা হচ্ছে, যা করোনা রোগিদের চিকিৎসায় ব্যবহার করা হবে। কখনো করোনা পরিস্থিতির অবনতি হলে বা প্রয়োজন হলে সবকয়টি আইসিইউতে পুনরায় করোনা রোগির চিকিৎসা দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat