×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২৮
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওমিক্রন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করছেন রাশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মেলিটা ভুজনোভিচ। 
তিনি বলেন, "আমার কাছে মনে হচ্ছে আতঙ্কের কিছু নেই। কারণ আমরা এখনও জানি না যে, ভাইরাসের এই ধরণটি টিকার সুরক্ষা ভেদ করতে পারে কিনা, বা টিকার কার্যকারিতা কতটা হ্রাস পাবে।”
তিনি বলেন, "একটি তত্ত্ব রয়েছে যে, ওমিক্রন ধরণটি করোনভাইরাসের অন্যান্য ধরণের চেয়ে বেশি সংক্রামক হতে পারে।" নতুন রূপটি কিভাবে ছড়িয়ে পড়ে তা দেখতে বিজ্ঞানীদের অপেক্ষা করতে হবে।
তিনি বিটা স্ট্রেন উল্লেখ করে বলেন, করোনভাইরাসের বেটা ধরণটি অত্যন্ত সংক্রামক ছিল। বছরের শুরুতে এই ধরণটি সম্পর্কে জনসাধারণ ও বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল। তবে ডেল্টা ধরণটি বেশি ছড়িয়েছিল।
ইউরোপে বিশেষ করে যুক্তরাজ্য, ইতালি এবং জার্মানিতে ওমিক্রন সনাক্ত হয়েছে। অস্ট্রিয়ায় ওমিক্রন সনাক্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে এবং রিপোর্টটি যাচাই করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের প্রধান চিকিৎসা উপদেষ্টা এবং জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক অ্যান্থনি ফসি শনিবার পলিটিকোকে বলেছেন, ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে, তবে এতে আক্রান্তদের দেহে আরও গুরুতর রোগলক্ষণ সৃষ্টি করবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রে ওমিক্রন সংক্রমণ ঘটেছে কিনা জানতে চাইলে ফসি বলেন, "এটি এখানে রয়েছে এমন কোনো প্রমাণ নেই। তবে এটি শেষ পর্যন্ত এখানে না আসলে আমি অবাক হব।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat