×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনা সরকারি কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে আজ থেকে সপ্তাহব্যাপি মুক্তিযুদ্ধ বিষয়ক একটি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেত্রকোনা সরকারি কলেজের উদ্যোগে উক্ত কলেজের ১১ জন ছাত্র ছাত্রীর আঁকা মুক্তিযুদ্ধ বিষয়ক সপ্তাহব্যাপী ব্যতিক্রমধর্মী চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
কলেজের শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলী কেন্দ্রীয় লাইব্রেরিতে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ কলেজর অধ্যক্ষ অধ্যাপক নুরুল বাসেত। বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মতিন ভুঞা এবং কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক দীপঙ্কর কুমার সরকার এবং সহযোগী অধ্যাপক কবি গোলাম মোস্তফা।
প্রদর্শনীতে কলেজে অধ্যয়নরত ১১ জন শিক্ষার্থীর আঁকা মুক্তিযুদ্ধ, পাকিস্তানী বর্বরতা, স্বাধীনতা সংগ্রাম,শরনার্থী শিবির, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে নারীসহ নানান চিত্র প্রদর্শিত হচ্ছে। পরে ছবি আঁকা ১১ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। ব্যক্রিমধর্মী এই চিত্র প্রদর্শনী কলেজের শত-শত শিক্ষার্থীর মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat