×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২৩
  • ৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউডে বিয়ের মরশুমের মধ‍্যেই বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। এবার গুঞ্জন উঠেছে, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতি নাকি আলাদা হয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়া থেকে নিকের পদবি নিজের নাম থেকে ঝেড়ে ফেলেছেন প্রিয়াঙ্কা। এরপরই জল্পনা তুঙ্গে উঠেছে, শিগগিরই হয়তো আলাদা হয়ে যাবেন প্রিয়াঙ্কা-নিক জুটি। তবে নিয়ে এখনো মুখ খোলেননি প্রিয়াঙ্কা-নিক।
ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, সম্প্রতি অভিনেত্রীর নতুন ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে গোটা বলিউড পাড়ায় গুঞ্জন ছড়িয়েছে।শোনা যাচ্ছে, স্বামী নিক জোনাসকে নাকি ডিভোর্স দিতে চলেছেন প্রিয়াঙ্কা। বহুদিন ধরে সংসারে চলা অশান্তির কারণেই নাকি নিকের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে চলেছেন বলিউডের দেশি গার্ল! আর এই গুঞ্জনের আগুনে বারুদ ঢেলে দিয়েছে প্রিয়াঙ্কার নতুন ইনস্টাগ্রাম পোস্ট।
সম্প্রতি নতুন ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের পদবি বদলে ফেলেছেন প্রিয়াঙ্কা। যিনি বিয়ের পর রাতারাতি তার নামের পাশে লিখে ফেলেছিলেন নিক জোনাসের নাম। সেই প্রিয়াঙ্কাই হঠাৎ জোনাস সরিয়ে নামের পাশে শুধু চোপড়া লিখলেন! নেটিজেনদের চোখ এড়ায়নি এই কাণ্ড। প্রিয়াঙ্কার এই পদবি বদল, দেখা মাত্রই ছড়িয়ে গেল নিক জোনাস ও প্রিয়াঙ্কার বিচ্ছেদের খবর।
নেটিজেনদের একাংশ মনে করছেন, এ রকমটা যে হবে, তা আগে থেকেই জানতো সবাই। অনেকের মতে, নিক ও প্রিয়াঙ্কা মোটেই সঠিক জুটি নয়। কেউ কেউ আবার মনে করছেন, শুধুমাত্র বিদেশে থাকার জন্যই নাকি নিককে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা।
এসব নিয়ে এখনো মুখ খোলেননি প্রিয়াঙ্কা বা নিক জোনাস কেউই। তবে অভিনেত্রীর মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এ খবর একেবারেই গুজব! প্রিয়াঙ্কা ও নিক সুখেই আছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat