×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলায় আয়কর মেলার আদলে চলছে আয়কর রিটার্ন গ্রহণ কার্যক্রম। কুমিল্লা নগরীর কান্দিরপাড় নজরুল এভিনিউ সড়কের কর ভবন প্রাঙ্গণে করদাতারা উৎসবমূখর পরিবেশে আয়কর রিটার্ন দাখিল করছেন। এবছর অনলাইনেও ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে দেশের সব কর অফিস গুলোতে করবান্ধব পরিবেশ ও কর প্রদান ব্যবস্থা সহজ করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।
কুমিল্লায় আজ সকাল ১০টায় আয়কর রিটার্ন গ্রহণ কার্যক্রম পরিদর্শনে আসেন জাতীয় রাজস্ব রোর্ডের সদস্য মো: আবদুল মজিদ। তিনি উপস্থিত করদাতাদের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। কর প্রদান ব্যবস্থায় কোন সমস্যা আছে কিনা সে বিষয়ে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকের বলেন, করোনা মহামারির কারণে জাতীয় আয়কর মেলা এ বছরও অনুষ্ঠিত হয়নি। তবে মেলার আদলে আয়কর রিটার্ন গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, করদাতাদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজন করদাতা অল্প সময়ের মধ্যে তাঁর আয়কর রিটার্ন দাখিল করে প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে পারছেন। তাছাড়া, আয়কর রিটার্ন ফরম পূরণ করার জন্যও কর কর্মকর্তা ও কর্মচারিরা সহযোগিতা করছেন। তিনি আরো বলেন, গত বছরের মতো এবছরও জরিমানাসহ প্রায় ২৬.৫ শতাংশ কর দিয়ে করদাতারা তাদের অপ্রদর্শিত আয় বা সম্পদ প্রদর্শন করা সুযোগ রয়েছে। এসময় কর অঞ্চল কুমিল্লা’র কমিশনার সফিনা জাহান, অতিরিক্ত কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, প্রথম সচিব মো. আবু সাইদ সোহেল, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ শাহ আলম, যুগ্ম কর কমিশনার শাহাদাত হোসেন, উপকর কমিশনার মো: আরিফুল হাসান মজুমদার ও মো: শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর অঞ্চল কুমিল্লার উপকর কশিনার, সদর দপ্তর মো: আরিফুল হাসান মজুমদার জানান, এখন পর্যন্ত সাড়ে সাত হাজার রিটার্ন দাখিল হয়েছে এবং দেড় কোটি টাকার আয়কর আদায় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat