×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-১৯
  • ৮০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি: cni24.com

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনায় সতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন করলেন উপজেলার আওয়ামী লীগের সহ- সভাপতি, সাবেক এমপি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মোঃ শফিকুল ইসলাম শফি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কেদ্রিয় শহীদ মিনার চত্বরে তিনি এ মানববন্ধন করেন।

উপজেলার আওয়ামী লীগের সহ- সভাপতি শফিকুল ইসলাম শফি মানববন্ধনে অংশ গ্রহন করায় উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতা- কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

জানা যায়,উপজেলার ১৪ নং কয়ড়া ইউনিয়ন পরিষদ নিবার্চনে নৌকার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের বিরুদ্ধে মারপিট ও হামলা অভিযোগ এনে গত বুধবার সিরাজগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন একই ইউনিয়নের সতন্ত্র থেকে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম।
ওই দিন রাতেই থানায় খোরশেদ আলম ও তার সমর্থক বাদী হয়ে পৃথক পৃথক মামলা দায়ের করে।

সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্বা খোরশেদ আলমের নির্বাচনী প্রচারনায় বাধা, মারপিট ও হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উল্লাপাড়া মডেল থানা মোড় কেদ্রীয় শহীদ মিনার চত্বরে সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্বা খোরশেদ আলম মুক্তিযোদ্বাদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন । এ মানবন্ধন কর্মসূচিতে অংশ নেন উপজেলার আওয়ামী লীগের সহ- সভাপতি, সাবেক এমপি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মোঃ শফিকুল ইসলাম শফি। এসময় তিনি সাংবাদিকদের সামনে নৌকা প্রতিকের প্রার্থী হেলাল উদ্দিনের হামলা ও মারপিটের বিচার দাবী করে বক্তব্য দেন। মানববন্ধনে অংশ নেওয়া ও বক্তব্য দেওয়ায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা- কর্মীদের মাঝে বিব্রত ও চাপা ক্ষোপ বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি বলেন তিনি নৌকা বা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি । একজন মুক্তিযোদ্ধা হিসেবে আর একজন মুক্তিযোদ্ধাকে মারপিট ও হামলার প্রতিবাদ করেছি, তবে কারো নাম উল্লেখ্য করে কোন বক্তব্য দেওয়া হয়নি ।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, বিষয়টি দুঃখজনক । তিনি আওয়ামী লীগের সাবেক এমপি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে সতন্ত্র প্রার্থীর পক্ষে মানববন্ধনে দাড়িয়ে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন না । বিষয়টি জেলা আওয়ামী লীগের কাছে লিখিত ভাবে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat