×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের দক্ষিন এশিয়া, জাতিসংঘ এবং কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড তারিক আহমেদ বাণিজ্য, নিরাপত্তা, জলবায়ু এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ব্রিটেনের প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেছেন। 
বাংলাদেশে লর্ড আহমদের তিনদিনের সফর শেষে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর যৌন সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত বিশেষ প্রতিনিধি লর্ড আহমদ ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। 
ঢাকা সফরকালে তিনি পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বীন মোমেনের সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন। তিনি সুশীল সমাজ এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন। লর্ড আহমদ পৃথক বৈঠকে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে বাংলাদেশের বেরিয়ে আসার উপায় নিয়ে আলোচনা করেন। 
পররাষ্ট্র মন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশে অর্থ স্বাস্থ্য এবং শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। লর্ড আহমদ বাংলাদেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত আইন কার্যকর করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। 
লর্ড আহমদ কপ২৬ এর ফলাফল এবং জলবায়ু সংক্রান্ত যুক্তরাজ্য - বাংলাদেশ সম্পর্ক জোরদার করার বিষয় নিয়েও আলোচনা করেন। বৈঠকগুলোতে লর্ড বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার অংশীদারিত্ব জোরদারে সিভিল সোসাইটি, মিডিয়া এবং একাডেমির গুরুত্বপূর্ণ অবদান নিয়েও আলোচনা করেন।
তিনি বৈঠকগুলোতে তার দেশের ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাস অধিক গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি আন্ত:ধর্মীয় আলোচনা বিশেষ করে ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাস এবং লিঙ্গ সমতা বিষয়ে দৃষ্টি আকর্ষন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat