×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-১৫
  • ৮৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি ভেতর থেকে শক্তিশালী হচ্ছে এবং বৈদেশিক ঋণ নির্ভরশীলতা কমেছে।
আজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ‘ইন সার্চ অব সাসটেইনেবল ফাইন্যান্স ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক এক সেমিনারে প্রবন্ধ উপস্থাপনকালে এ তথ্য জানান তিনি।
অধ্যাপক আতিউর বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন,শিল্পখাতের উন্নয়ন,গ্রামীন অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, কৃষি ভিত্তিক অর্থনীতি, ক্ষুদ্র উদ্যোক্তা,অর্থনীতির ডিজিটাইজেশনসহ অর্থনীতির সার্বিক উন্নয়ন হয়েছে।এই উন্নয়নে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং  বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশ নেয়।
সেমিনারে প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন পলিসি একচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং সি ই ও ড. মাশরুর রিয়াজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat