×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-১৫
  • ৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর কঙ্গনা রনৌতের করা ‘দেশের আসল স্বাধীনতা ২০১৪ সালে এসেছে’ মন্তব্য নিয়ে তোলপাড় গোটা দেশ। বেশিরভাগ মানুষই এখন কঙ্গনার বিপক্ষে কথা বলছেন। এবার কঙ্গনাকে নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও শেয়ার করলেন রাখি সাওয়ান্ত। সঙ্গে কঙ্গনাকে ‘গাদ্দার’ বলেও উল্লেখ করলেন রাখি।
কঙ্গনার সাক্ষাৎকারের একটি ভিডিও তিনি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। তবে তা এডিট করে কঙ্গনার গলার আওয়াজের জায়গায় বসিয়ে দিয়েছেন কুকুরের ডাক। ক্যাপশনে লিখেছেন, ‘দেশের গাদ্দার দিদি’। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পর তার দ্রুত ভাইরাল।
তবে, নেটিজেনদের একটা অংশ যেমন রাখির সঙ্গে সহমত পোষণ করেছেন, তেমনই কঙ্গনার পক্ষও নিয়েছেন। অনেকেই রাখিকে প্রশ্ন করেছেন, ‘ওর কাছে তো পদ্মশ্রী আছে, তোমার কাছে কী আছে যে তুমি ভেউ ভেউ করছো?’ যার জবাব দিতে শোনা যায় রাখি সাওয়ান্তকে। লেখেন, ‘ভিক্ষা করে পেয়েছে’।ইতিমধ্যে কঙ্গনার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জমা পড়েছে। দাবি উঠছে অবিলম্বে ‘কেড়ে নেওয়া হোক পদ্মশ্রী’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat