×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-১৩
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইনিশিয়েটিভ বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা শাখা ব্যুরো অব বিজনেস রিসার্চ (বিবিআর)’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আজ বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 
বিসিই’র পক্ষে চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মাহবুুবুল আলম, কোষাধ্যক্ষ ও চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর এবং ব্যুরো অব বিজনেস রিসার্চ’র পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিবিআর চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় চিটাগাং চেম্বার ও বিসিই’র ঊর্ধ্বতন কর্তকর্তাবৃন্দ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর এসএম সালামত উল্লাহ ভূঁইয়া, একাউন্টিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আইয়ুব ইসলাম, ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক জান্নাত আরা পারভিন, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি তাসলিমা আক্তার ও অধ্যাপক ড. সুলতান আহমেদ, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. জাবেদ  হোসাইন ও বিবিআর পরিচালক প্রফেসর ড. এসএম সোহরাব উদ্দীন উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat