×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-১৩
  • ৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তিন টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট খেলতে আজ সকালে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।
দুবাই থেকে আজ সকাল ৮টায় ঢাকার বিমানবন্দরে পা রাখে পাকিস্তান দল। 
এরপর কড়া নিরাপত্তায় ক্রিকেটার-সাপোর্ট স্টাফ মিলিয়ে ২৭ জনের বহর বিমানবন্দর থেকে পৌঁছে যায় হোটেলে। সেখানে কোভিড পরীক্ষা শেষে কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। সবাই নেগেটিভ হলে কাল  থেকেই অনুশীলন শুরু করতে পারবেন তারা। 
তবে আজ দলের সঙ্গে আসেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ শোয়েব মালিক। মঙ্গলবার তাদের আসার কথা রয়েছে।
মুলত ১৬ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল পাকিস্তান দলের। তবে বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারায় গতকাল  দুবাই থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় আসে পাকিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পাওয়া পাকিস্তান।    
১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৬ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ৪ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সর্বশেষ ২০১৫ সালে ঢাকায় এসেছিলো পাকিস্তান। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান জয় পায় ১-০ ব্যবধানে। ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে নেয় ৩-০ ব্যবধানে। আর এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজিও জিতেছিলো বাংলাদেশ। পরবর্তীতে ২০১৬ সালে এশিয়া কাপ খেলতে ঢাকায় এসেছিলো পাকিস্তান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat