×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-১২
  • ১০১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আগামীকাল শনিবার (১৩ নভেম্বর) শাহরুখ পুত্র আরিয়ান খানের জন্মদিন। এ দিন ২৪ বছর পূর্ণ করবেন আরিয়ান। তবে এবারের জন্মদিনে থাকছে না কোনও বড়সড় উৎযাপন। সাদামাটা ভাবেই জন্মদিন পালন হবে আরিয়ানের। আর তার কারণ হল, গত কয়েকদিন আরিয়ান বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। তবে আরিয়ানের এবারের জন্মদিনে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী ও শাহরুখ খানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু জুহি চাওলা।
শাহরুখ খানের সঙ্গে জুহির বন্ধুত্ব দীর্ঘ কালের। পেশার গণ্ডি পেরিয়ে একে অপরের পাশে থেকেছেন ব্যক্তি জীবনেও। মাদক-কাণ্ডে আরিয়ানের জামিনদার হয়েছিলেন এ অভিনেত্রী। শাহরুখ পুত্রকে জেল থেকে বের করতে এক লক্ষ টাকার বন্ডেও সই করেন তিনি। আরিয়ানকে নিজের ছেলের মতোই ভালবাসেন জুহি।
শাহরুখ পুত্রের জন্মদিন উপলক্ষে টুইটারে আরিয়ানকে লেখা শুভেচ্ছা বার্তায় জুহি লিখেছেন, ‘শুভ জন্মদিন আরিয়ান। এত বছর ধরে তোমার জন্য আমাদের শুভেচ্ছা একই রকম আছে। ঈশ্বর তোমাকে ভাল রাখুন এবং পথ দেখান। অনেক ভালবাসা রইল। তোমার নামে ৫০০টি গাছ লাগাবো আমরা।’ টুইটে এই পোস্টের সঙ্গে জুহি জুড়ে দিয়েছিলেন বেশ কয়েক বছর আগে তোলা একটি ছবি। তাতে জুহির দুই সন্তান জাহ্নবী এবং অর্জুনের সঙ্গে দেখা যাচ্ছে আরিয়ানকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat