×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনঃনির্ধারণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ০.৬০ টাকা বৃদ্ধি করে ২.৩০ টাকা, প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ০.৬০ টাকা বৃদ্ধি করে ২.০০ টাকা এবং জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত এ ভাড়া আজ থেকে কার্যকর হবে।
এর আগে ২০১৩ সালে যাত্রীবাহী নৌযানের যাত্রীভাড়া পুণঃনির্ধারণ করা হয়। ২০১৩ সালে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে  জনপ্রতি যাত্রীভাড়া ছিল ১.৭০ টাকা, প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি  যাত্রীভাড়া ছিল ১.৪০ টাকা এবং জনপ্রতি সর্বনিম্নভাড়া  ছিল ১৮ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat