×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ২০ মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র। ২০২০ সালের শুরুতে ভারত, চীনসহ ৩৩টি দেশ থেকে মার্কিন নাগরিক ব্যতীত অন্যান্যদের যুক্তরাষ্ট্রে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। এবার টিকাপ্রাপ্তদের জন্য এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। সোমবার (৮ নভেম্বর) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ভ্রমণকারীদের অবশ্যই পূর্ণ ডোজ টিকাগ্রহণের প্রমাণ থাকতে হবে। একইসঙ্গে সাম্প্রতিক কোভিড টেস্টের ফল নেগেটিভ থাকতে হবে। এই দুইটি জিনিস ঠিক থাকলেই ভ্রমণকারীরা ঢুকতে পারবেন যুক্তরাষ্ট্রে।
লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভ্রমণকারী এলিস কেইন বলেন, আমি খুবই উত্তেজিত। কোভিড ছড়িয়ে পড়ার আগেই ওখানে আমার যাওয়ার কথা ছিল। পরে এটা পিছিয়ে যায়। এখন দীর্ঘদিন পর ফের যাওয়ার সুযোগ পেলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat