×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-০৭
  • ১৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আজ রোববার এক বিবৃতিতে শ্রমিকলীগ নেতা জহিরুল ইসলাম সিকদার সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।  
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ আজ যখন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বিশ^সভায় একটি মর্যাদাশীল ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে ঠিক সে সময় একটি চিহ্নিত মহল অশান্তি-অস্থিরতা এবং নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এই ধরনের ঘৃণ্য হামলা চালিয়েছে। বাংলাদেশ বিরোধী এই অপশক্তির লক্ষ্য হচ্ছে চলমান উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 
ওবায়দুল কাদের বিবৃতিতে জহিরুল ইসলাম সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat