×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-০৭
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলার নবগঠিত উপজেলা লালমাই প্রতিষ্ঠার মাত্র চার বছরের মধ্যে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বিদ্যুতের আলোয় বদলে গেছে এখানকার জনপদ। ফলে আলো-ঝলমলে লালমাই উপজেলা। মাত্র এক দশক আগেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বেশির ভাগ গ্রামের ঘরে ঘরে জ্বলত সাঁঝবাতি। এ উপজেলার প্রতিটি গ্রাম এখন বিদ্যুতের আলোয় আলোকিত। চাওয়ার এক দিনেই এ জনপদে মিলছে নতুন বিদ্যুৎ সংযোগ। এতে উপজেলার সর্বস্তরের মানুষ খুশি।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ বলেন, লাকসামের একটি ইউনিয়ন ও সদর দক্ষিণ উপজেলার ৮টিসহ মোট ৯টি ইউনিয়ন নিয়ে ২০১৭ সালের ৯ জানুয়ারি লালমাই উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। উপজেলা হিসেবে যাত্রা শুরুর প্রাক্কালে এ উপজেলার বিদ্যুতায়নের চিত্র ছিল বেহাল। উপজেলার অধিকাংশ গ্রামই ছিল বিদ্যুতায়ন সুবিধার বাইরে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ক্রমাগত বিদ্যুতায়নের চিত্র পাল্টে যেতে থাকে। উপজেলার ১৭৯টি গ্রামই এখন বিদ্যুতের আলোয় আলোকিত। শুধু শতভাগ বিদ্যুতায়ন নয়, বিগত সময়ের তুলনায় কমেছে লোডশেডিং। এতে উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দিত। বর্তমান সরকারের আমার গ্রাম-আমার শহর, প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ এ ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে এ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat