×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-০৬
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। আগামীকাল রোববার সকাল থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে।
আজ শনিবার বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল।
তিনি বলেন, ‘আমরা মালিকরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সমিতির অধীন যে বাসগুলো আছে তা আগামীকাল রোববার সকাল থেকে চলাচল করবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, জ্বালানি তেলের দাম কমানো অথবা ভাড়া বৃদ্ধি করাটাই আমাদের দাবি। গতকাল থেকে এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মঘট চালিয়ে গেছি। আমরা কোন আন্দোলন, ভাঙচুর, সংঘর্ষ চাই না। ধর্মঘটের নামে কেউ কেউ রাস্তায় গাড়ি আটকিয়ে যাত্রীদের দুর্ভোগে ফেলছেন, আবার কেউ কেউ পিকেটিং করছেন। সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। আগামীকাল রোববার ভোর ৬টা পর্যন্ত আমাদের গণপরিবহণ বন্ধ থাকবে। ৬টার পর থেকেই আমাদের গণপরিবহণগুলো রাস্তায় নামবে। সরকার এ বিষয়ে দ্রুত একটা কার্যকরী সিদ্ধান্ত জানাবে বলে আশা করছি।
এরআগে শুক্রবার থেকে চট্টগ্রামে চলছে পণ্যপরিবহন ও গণপরিবহন ধর্মঘট। শনিবার সকালে বাড়তি ভাড়ায় নগরের সড়কজুড়ে গ্যাস চালিত গণপরিবহন চলাচল করলেও বিভিন্ন স্থানে তাদের আটকিয়ে যাত্রী নামিয়ে দেয় পরিবহন শ্রমিকেরা।
সকাল সাড়ে ৯টার দিকে টাইগারপাস এলাকায় পরিবহন শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন। এ সময় তাদের বিভিন্ন গণপরিবহন চলাচলে বাধা দিতে দেখা গেছে। শ্রমিকরা ব্যক্তিগত গাড়ি ও সিএনজি আটকে দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে বেলা ১১টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর সব ধরনের গাড়ি চলাচল শুরু হয়।
গত বুধবার ৩ নভেম্বর রাতে জ্বালানি তেলের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরেই বৃহস্পতিবার পরিবহন ধর্মঘটের ডাক দেন বাস, ট্রাক, কাভার্ড ভ্যান মালিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat