×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-০৩
  • ৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলা শহরের ভওয়াখালীতে হালিমা বেগম নামে এক নারীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ডদেশ এবং এক নারীসহ দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
বুধবার সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ দন্ডাদেশ দেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত সেলিম সরদার ভওয়াখালীর সলেমান সরদারের ছেলে। অন্য দু’জন সলেমান সরদারের স্ত্রী মোমেনা বেগম ও মেয়ের ছেলে (নাতী) সাজ্জাদ খান।পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম এমদাদ মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আসামি মোমেনা বেগম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক আছেন। মোমেনা ও সাজ্জাদকে যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ মে আসামি সেলিম সরদার ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশি হালিমা বেগম দেখে স্থানীয় লোকজনকে জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সেলিমের মা আসামি মোমেনা বেগম ভূক্তভোগী হালিমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসেন। কথাকাটির এক পর্যায়ে সেলিম সরদার কোদাল দিয়ে হালিমাকে মাথায় আঘাত করেন। এ সময় সেলিমের মা মোমেনা বেগম এবং অপর আসামি সাজ্জাদ খান হালিমাকে কিল, লাথিসহ মারধর করে। আহত হালিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এ ঘটনায় মো. সেলিম সরদার, মোছা. মোমেনা বেগম ও সাজ্জাদ খানকে আসামী করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের হয়। পুলিশ ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে। মামলার শুনানী ও স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত আসামীদের মধ্যে মো. সেলিম সরদারকে মৃত্যুদন্ডদেশ এবং মোছা. মোমেনা বেগম ও সাজ্জাদ খানকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন বিচারক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat