×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সকল সুযোগ-সুবিধা এখন নিভৃত পল্লীতেও মিলছে।
তিনি বলেন, আইসিটিতে বাংলাদেশ আজ অসাধারণ সাফল্য অর্জন করেছে যা সারা পৃথিবীতে নন্দিত ও প্রশংসিত হচ্ছে।
মন্ত্রী আজ সোমবার অনলাইনে সংযুক্ত হয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মুশুদ্দি রেজিয়া কলেজে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সারা বিশ্বে সকল কর্মকান্ডে আইসিটির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটসহ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার যেভাবে বাড়ছে, জাতি হিসেবে টিকে থাকতে হলে এগুলোর ব্যবহারে পিছিয়ে থাকলে হবে না। সে লক্ষ্যেই বর্তমান সরকার ২০০৮ সাল থেকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়া ও আইসিটির ব্যবহার সম্প্রসারিত করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
ড. রাজ্জাক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদা ও সম্মানের দিক দিয়ে পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হয়েছে।
তথ্য প্রযুক্তি বিভাগ সূত্র অনুযায়ী, আইসিটি বিভাগ বেসরকারি খাতের সহযোগিতায় আগামী ৫ বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ২০ হাজার শিক্ষার্থীকে বিজনেস প্রসেস আউটসোসর্সিং (বিপিও) পেশাজীবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনলাইনে বিপিও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কাযর্ক্রম শুরু করেছে। কৃষিমন্ত্রী আজ টাঙ্গাইলে ধনবাড়িতে মুশুদ্দি রেজিয়া কলেজে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কলেজের ১৩০ জন শিক্ষার্থী বিপিও কাজের জন্য প্রয়োজনীয় ইংরেজি ভাষার ওপর ৬০ ঘন্টা ও জার্মান ভাষার ওপর ৮০ ঘন্টার প্রশিক্ষণ পাবে।
তথ্য প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও গোল্ডেন হারভেষ্ট ইনফোটেক যৌথ উদ্যোগে বিডিস্কিলস ডট গভ বিডি (www.bdskills.gov.bd) অধীনে উইলার্ন (WELEARN) প্লাটফর্মের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। প্রশিক্ষণপ্রাপ্তদের ৫ হাজার জনের চাকুরির ব্যবস্থা করবে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট ইনফোটেক।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মো: আতাউল  গনি, এলআইসিটি প্রকল্পের পরিচালক তারেক এম বরকতউল্লাহ, পলিসি এডভাইজর সামি আহমেদ, গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক লিমিটেডের চেয়ারম্যান আহমেদ রাজিব সামদানি, এটুঅ্যারেনার সিইও আসব উল্লাহ খান জুয়েল, মুশুদ্দি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাশ প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat