×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ২৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রতিটি দুর্যোগের সময় সেনাবহিনী জনগণের পাশে ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশ পেলে দুর্যোগ মোকাবিলায় আগামীতেও সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। তিনি আজ সোমবার সকালে  খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিএ্যান্ডএস) বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২১  শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
 এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিএ্যান্ডএস) বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথির  বক্তৃতায় সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং আর্মি সার্ভিস কোরের অধিনায়কগণের উদ্দেশে তার দিক নির্দেশনা এবং উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আর্মি সার্ভিস কোরের আত্মোৎসর্গকারী বীর শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। 
তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমুখী এবং উদ্ভাবনী চিন্তা-চেতনা সম্পন্ন প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি দেশে এবং আন্তর্জাতিক পরিম-লে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করে কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন সামরিক অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat