×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-৩১
  • ৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সততা, নিষ্ঠা ও পরিচ্ছন্নতার সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সরকারি দায়িত্ব পালনে উদ্ভাবনী চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে। দেশ সেবার ব্রত নিজের অন্তরে ধারণ করে জনকল্যাণে কাজ করার দৃঢ় মানসিকতা লালন করতে হবে।’
মন্ত্রী আজ রোববার সচিবালয়ে তার অফিস কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সদ্য পদোন্নতিপ্রাপ্ত যুগ্মসচিব পদের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জ্ঞাপনকালে এসব কথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারি চাকরিতে পদোন্নতি হচ্ছে ভালো কার্যসম্পাদনের স্বীকৃতি। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশের কল্যাণে নতুন দায়িত্বপ্রাপ্ত পদে আরও ভালোভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা পূরণ করতে হবে। অনাকাঙ্খিত কোন চাপের কারণে অনিয়ম বা দুর্নীতির সাথে সম্পৃক্ত হবেন না।’ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এ সময় ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রী।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি, মো. তৌফিকুল আরিফ ও এস এম ফেরদৌস আলমসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
গত ২৯ অক্টোবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মোট ৮ জন উপসচিব যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, সুব্রত ভৌমিক, ড.আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, হাফছা বেগম, এ জেড এম নূরুল হক, মোহাম্মদ হাবীবুর রহমান, মো. হেমায়েত হোসেন, শাহীনা ফেরদৌসি ও মোহাম্মদ আব্দুল আহাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat