×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-৩০
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধু বাঙালির সম্পদ নয়, সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তি ও প্রেরণার উৎস। এই ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 
আজ বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি প্রদান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে জানতে হলে তাঁর বক্তৃতা, ভাষণ, বিবৃতি জানতে ও অনুসরণ করতে হবে। বিএনপি ও জামায়াত বার বার ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে। তাদের বিষয়ে সর্তক থাকতে হবে। বিশ্বে বাংলাদেশের সঠিক ইতিহাসকে তুলে ধরতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
উপাচার্য বলেন,‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আদর্শ ভিত্তিক রাষ্ট্র হবে, ধর্ম ভিত্তিক হবে না- যা আমাদেরকে স্মরণে রাখতে হবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. হারিসুল হক অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat