×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-২৯
  • ৭৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলায় আজ শুরু হয়েছে দু’দিন ব্যাপি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র উৎসব ও নির্মাণ কর্মশালা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাত রঙ মিডিয়ার উদ্যোগে আয়োজিত এ কর্মশালা প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী উদ্বোধন করেন নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন চলচিত্র নির্মাতা জুনায়েদ হালিম ও চলচিত্র পরিচালক রাকিবুল হাসান। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসব আয়োজন কমিটির আহবায়ক আহসান রহিম মঞ্জিলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলেকজান্ডার অলক ঢালী। আয়োজন কমিটির আহবায়ক আহসান রহিম মঞ্জিল জানান, উদ্বোধনীদিন শুক্রবার কর্মশালা এবং পরদিন শনিবার বিকাল চারটা থেকে শিল্পকলা মিলনায়তনে আটটি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শণ ও পুরস্কার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat