×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-২৭
  • ৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা মামলায়  গ্রেফতার বিএনপি ও তার সহযোগী সংগঠনের ৫০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২৭ অক্টোবর) ঢাকার এডিশনাল  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ  দেন।
অপরদিকে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১৫ জনের ৭ দিন করে রিমান্ডে  নেয়ার আবেদন করেছেন পুলিশ। বৃহস্পতিবার ওই রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
যাদের রিমান্ডে  নেয়ার আবেদন করা হয়েছে তারা হলেন- আবু সুফিয়ান, আবু হান্নান তালুকদার, জিহাদুল হক, ঝলক মিয়া, আল ইমরান, শাহাদাত  হোসেন, সজিব, হাবিবুর রহমান হাবিব, আতিকুর রহমান, হাসান আলী, মুতাছিম বিল্লাহ, গাজী সুলতান জুয়েল,  রেজাউল ইসলাম প্রিন্স, শুক্কুর ও আবুল  হোসেন হাওলাদার।
পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক  মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫০জন বিএনপি  নেতাকর্মীকে আটক করা হয়। সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে  দেখা  গেছে।
বিএনপির উদ্যোগে নয়াপল্টনে মিছিলের আয়োজন করা হয়।  বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে বের হয়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat