×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-২৬
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ‘মানবতার মা’ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। ১৭ কোটি বাংলাদেশীকে সম্মানিত করেছেন।
তিনি আজ মঙ্গলবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মাদার অব হিউমিনিটি সমাজকল্যাণ পদক-২০২১’ প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ের বাছাই কমিটির বৈঠকে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
সংসদ সদস্য মুহাঃ ইমাজ উদ্দীন প্রামাণিকসহ জাতীয় কমিটির অন্যান্য সদস্য এ সভায় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখ রোহিঙ্গার ঢেউ দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচলিত হননি বরং তাদেরকে নিজের দেশে আশ্রয় দিয়ে তাদের ভরণপোষণসহ জীবনধারনের সকল সুবিধা নিশ্চিত করেছেন।
নুরুজ্জামান আহমেদ  দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর বিভিন্ন সফলতার কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনা সর্বক্ষেত্রে সফলতার দীপশিখা উন্মোচন করে একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat