×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-২৬
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের তালেবান সরকার কাবুলে নবায়ন করা ইউরোপীয় ইউনিয়নের যেকোন মিশনের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সোমবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সাবধানতা অবলম্বন করে আফগানিস্তানে প্রত্যাবর্তনের কথা ব্রাসেলস বিবেচনা করার প্রেক্ষাপটে তারা এমন প্রতিশ্রুতি ব্যক্ত করলো। খবর এএফপি’র।
ইউরোপীয় এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে আমরা আফগানিস্তানে সর্বনি¤œ উপস্থিতি বজায় রাখার বিষয়ে কাজ করছি। এক মাসের মধ্যে দেশটিতে ইউরোপীয় মিশন চালু করা হতে পারে -ফিনান্সিয়াল টাইমস এমন খবর দেয়ার পর তারা এ কথা জানায়।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, ‘নিরাপত্তাজনিত কারণে আমরা আর বিস্তারিত কিছু জানাতে পারছি না।’
তালেবান বাহিনী আফগানিস্তানের রাজধানী দখল করে নেয়ার পর অনেক দূতাবাসের পাশাপাশি ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস কাবুলে তাদের মিশন বন্ধ করে দেয় এবং আগস্টে তাদের স্টাফদের সরিয়ে নেয়।
সোমবার তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেন, ‘আফগানিস্তানে ইউরোপীয় মিশন ফের চালু করা হবে যুক্তিযুক্ত এবং  একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা তাদের এমন পদক্ষেপকে স্বাগত জানাই।’
তিনি বলেন, ‘কাবুলে অন্যান্য দূতাবাসের নিরাপত্তা যেভাবে নিশ্চিত করা হচ্ছে, সেভাবে ইউরোপীয় দূতাবাস ও ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
তালেবানরা ক্ষমতায় আসার আগে, নিরাপত্তা ঠিকাদার এবং বর্তমানে ক্ষমতাচ্যূত মার্কিন সমর্থিত সরকারের আওতায় পশ্চিমা দেশগুলোর সামরিক বাহিনীর মাধ্যমে কাবুলে আন্তর্জাতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat