×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-২৫
  • ৬৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের অনুমোদনক্রমে প্রতিষ্ঠিত চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রী কলেজ, এমপিওভুক্ত হয়েছে।
কলেজটিকে এমপিওভুক্ত করায় র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। আজ এক সংবাদ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনিকে তিনি ধন্যবাদ জানান।
বিবৃতিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোকতাদির চৌধুরী বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের পটভূমিতে এলাকার কয়েকজন বিশিষ্ট শিক্ষানুরাগী মৌলভী ওয়াজিহুল ইসলাম চৌধুরী, খান সাহেব খলিলুর রহমান চৌধুরী, মৌলভী ইদ্রিস মিয়া প্রমুখ সর্বপ্রথম চিনাইর গ্রামে চিনাইর এসএমবি ইউনিয়নস হাই স্কুল নামে একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন (যা বর্তমানে চিনাইর আঞ্জুমানআরা উচ্চ বিদ্যালয় নামে সুপরিচিত)। এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সালে রেজাউল হক, শফিকুর রহমান চৌধুরী, খবির উদ্দিন ভূইয়া, উবায়দুল মোকতাদির চৌধুরী প্রমুখের প্রচেষ্টায় গড়ে উঠে একটি উচ্চ মাধ্যমিক কলেজ এবং পরবর্তীতে ২০১১ সালে এড. কামরুল ইসলাম এমপি, অধ্যাপক ফাহিমা খাতুন ও উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিসহ এলাকার বিশিষ্টজনদের সহায়তায় প্রতিষ্ঠা লাভ করে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রী কলেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat