×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-২৪
  • ৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি-সংগৃহীত

‘ফাইটার’, ‘পাঠান’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। তবে এবার শুটিংফ্লোর থেকে ক্রিকেট মাঠে গিয়ে আলোচনায় এলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছেন আইপিএলে নতুন দল কিনছেন দীপিকা-রণবীর দম্পতি। যদিও তারকাদের আইপিএলে দল কেনা নতুন কিছু নয়। তবে দীপিকার বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বাস তৈরি হয়েছে সিনেপ্রেমী থেকে শুরু করে বলিপাড়ায়। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আইপিএলে এবার দলের সংখ্যা বাড়ানো হচ্ছে। ৮ দলের বদলে ১০ দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে।
জানা গেছে, দুটি নতুন দল কেনার জন্য আগামীকাল বিডিং হবে। বিডে সর্বোচ্চ দুই দরদাতা নতুন দলের মালিকানা পাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড এরইমধ্যে নতুন দলের মালিক হওয়ার জন্য দরপত্র চেয়েছে। এ পর্যন্ত ২০টি দরপত্র জমা পড়েছে। তাতে দীপিকা-রণবীরের দরপত্রও রয়েছে।
উল্লেখ্য, দরপত্রের দাম রাখা হয়েছে কর ছাড়া ১ কোটি ১০ লাখ টাকা। আগ্রহীদের প্রথমে ৫ অক্টোবরের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছিল। পরে সময়সীমা বাড়িয়ে ২০ অক্টোবর করা হয়। রণবীর-দীপিকাও নির্ধারিত সময়ের মাঝে দরপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat