×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-২১
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, প্রতিহিংসা নয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সন্ত্রাসমুক্ত, প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রতিযোগিতামূলক, এটা আমরা সব সময় চাই এবং হচ্ছেও।
বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের  সাথে আইন শৃংঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, খুলনা বিভাগে অনেকগুলো ইউনিয়নে আগামী ১১ ও ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনগুলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সেখানে যেন কোন সহিংসতার ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকলের জন্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আচরণবিধি তৈরি করা আছে। সেটা পরিপূর্ণভাবে প্রতিপালন করলে সংঘাতের কোন কারণ থাকবে না।
এ সময় মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ, খুলানার অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কমিশনার ইউনুস আলী, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলামসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা,  বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat