×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-২০
  • ৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। দিনটি পালন উপলক্ষে বুধবার সকালে শ্রীমঙ্গল উপজেলা মিলাদুন্নবী উদযাপন কমিটি, গাউছুল আজম কমপ্লেক্স, সিরাজনগর দরবার শরীফ ও বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া শ্রীমঙ্গল উপজেলা শাখা শহরে বর্ণাঢ্য জশনে জুলুস বের করে।
পরে সিরাজনগর দরবার শরীফের আয়োজনে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পীরে তরিকত আল্লামা সাহেব ক্বিবলা সিরাজনগরী ও চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামিয়াত বাংলাদেশ।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামিয়াত শ্রীমঙ্গল উপজেলা শাখা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat