×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-১৯
  • ৩৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রাজধানীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও শোভাযাত্রা থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে ঘোষিত ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। এই কর্মসূচির আওতায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশের সব জেলা, মহানগর, উপজেলায় ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ আয়োজন করেছে।
কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে সকালে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশে সমবেত হয়। বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, নুর হোসেন স্কয়ার (জিরো পয়েন্ট) লোকে লোকারণ্য হয়ে যায়।এ সময় তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।  
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর শান্তি শোভাযাত্রা উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দেশের সচেতন মানুষকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে তা প্রতিহত করার আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি দেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। এ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে এ অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, এদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।  
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম ও আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আব্দুল আউয়াল শামীম, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।
সমাবেশ শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এদিকে, আওয়ামী লীগের সমাবেশ ও শোভাযাত্রার পর যুবলীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনও পৃথক পৃথক সমাবেশ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat