×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-১৮
  • ৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, শেখ রাসেল বেঁচে থাকলে হতেন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। রাজনৈতিক কারণে ১০ বছরের শিশুকে এমন নির্মমভাবে হত্যা করার নজির আর দেখা যায় না। তাই আজ তার জন্মদিনের উপলক্ষ্যেও শোকের ছায়া।  
সোমবার রাজধানীর গ্রীণরোডস্থ পানিভবনের হলরুমে মন্ত্রণালয় আয়োজিত ‘শেখ রাসেল দিবস-২০২১’ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ শুধু দেশের নয়, বরং বিশ্ব-নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন৷ আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মেধা, অক্লান্ত প্রচেষ্টায় দেশ আজ ডিজিটাল হয়েছে, যার সুফল সারা দেশ পাচ্ছে।
‘৭৫ এর আগস্টের শোক উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ঘাতকরা শিশু রাসেলকেও রেহাই দেয়নি- কারণ তিনি বঙ্গবন্ধুর রক্ত। বঙ্গবন্ধুর রক্ত বেঁচে থাকলে কি হয়, তার প্রমাণ প্রধানমন্ত্রী। ইতিহাসে মীরজাফররা চিরকাল মীরজাফরই থাকবে ।
সিনিয়র সচিব কবির বিন আনোয়ার আগামী বছর থেকে দিবসটি আরো শিশু-কিশোরদের সমাগমে মুখরিত করা এবং চিত্রাঙ্কন বা আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে মেধা বিকাশে উদ্যমী পদক্ষেপ ব্যবস্থা করার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। 
মাঈনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 
এর আগে পানি ভবনস্থ শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat