×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-১৩
  • ৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় আজ জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ শিকার থেকে বিরত থাকা ৫ নং শম্ভুপর ইউনিয়নের ১৭’শ ৬৫ জন জেলের মাঝে চাল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বুধবার বেলা ১১ টায় শম্ভুপুর ইউনিয়নের আয়োজনে ৩ নং ওয়ার্ড এলাকার পঞ্চপল্লী মাধ্যমিক ব্যিালয় মাঠে সরকারি এ চাল প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রফেসর সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
এখানে এমপি শাওন বলেন, সরকারের সঠিক কর্ম পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ইলিশের প্রধান প্রজনন সময় নির্বিঘœ ও মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে সরকার এ মানবিক খাদ্য সহায়তা দিচ্ছে। তাই আমাদের জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় সকলকে এেিগয়ে আসার জন্য আহবান জানান তিনি।
পরে এমপি শাওন লালমোহন উপজেলায় আন্তর্যাতিক দুর্যোগ প্রমশন দিবস-২০২১ ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনাসভায় যোগ দেন। এছাড়াও তিনি লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে জাতীয় ইদুঁর নিধন অভিযান-২০২১ এর অনুষ্ঠানমালায় অংশ্রগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat