×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-১২
  • ৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ৫৪ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও ৬ জনকে ৫ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৩ লক্ষ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৭৮ কেজি মা ইলিশ ।
জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় শরীয়তপুরে কঠোর অবস্থানে জেলা মা ইলিশ রক্ষা কমিটি। গত ২৪ ঘন্টায় পদ্মা ও মেঘনা বেষ্টিত ইলিশের প্রজনন এলাকার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা থেকে ১২টি অভিযানের মাধ্যমে ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৬০ জেলেকে আটক করে দন্ডিত করা হয়েছে। তাদের কাছ থেকে ৩ লক্ষ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৭৮ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ ৃমা ইলিশ বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, র‌্যাব, পুলিশ এবং নৌ-পুলিশের অভিযানিক ও পর্যবেক্ষণ দল কঠোর অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat