×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-০৮
  • ৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

ঝালকাঠি জেলায় আজ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪-দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং ঝালকাঠি-২ আসনের (সদর) সংসদ সদস্য আলহাজ¦ আমির হোসেন আমুর পক্ষ থেকে সদর ও নলছিটি উপজেলার ১০৪টি পূজামন্ডপে মোট তিনলাখ ৩৪ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 
আজ শুক্রবার বিকালে আমির হোসেন আমুর বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আমির হোসেন আমুর পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের কাছে নগদ অর্থ হস্তান্তর করেন। 
এ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ¦ আমির হোসেন আমু এমপি। 
এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের এর সভাপতি আব্দুর রশিদ হাওলাদার ও সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদ এবং জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডা. অসীম কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat