×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-০৮
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্য সরকারের অনুমোদিত কোভিড-১৯ টিকা এবং অনুমোদিত টিকা সনদপত্র প্রদানকারী দেশের তালিকায় বাংলাদেশ যুক্ত হয়েছে। যুক্তরাজ্যের পরিবহন বিভাগের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ এক বার্তায় বলেন, বাংলাদেশের টিকা সনদ এখন ব্রিটিশ কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করেছে। আমাদের (লন্ডন) মিশন যুক্তরাজ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রক্রিয়া অবহিত করেছে এবং তারা আমাদের টিকা প্রদান সনদপত্রকে স্বীকৃতি দিয়েছে।
তিনি আরও বলেন, সনদপত্র গ্রহণযোগ্যতা ১১ অক্টোবর ভোর ৪টা থেকে কার্যকর হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাহরাইন ২০২১ সালের ১০ অক্টোবর থেকে বাংলাদেশকে লাল তালিকা  থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ১১ অক্টোবর  ভোর ৪টা থেকে যুক্তরাজ্য অনুমোদিত দুই ডোজ টিকা গ্রহণকারী ব্যক্তিদের আর ১০ দিনের জন্য হোটেলে বা  হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে না এবং কোভিড-১৯ প্রাক-প্রস্থান পরীক্ষার প্রয়োজন হবে না।
তবে ইংল্যান্ডে পৌঁছানোর পর দ্বিতীয় দিন বা তার আগে একটি কোভিড-১৯ পরীক্ষা নেওয়া উচিত হবে। সকল ভ্রমণকারীদের জন্য টিকা গ্রহনের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট বাংলাদেশ কর্তৃপক্ষের প্রদত্ত টিকা সনদ প্রয়োজন হবে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন এবং দুই দেশের মধ্যে ব্যবসা, পর্যটন ও অপরিহার্য ভ্রমণের ক্ষেত্রে অবশিষ্ট বাধাদূর করতে হাই কমিশনের নিরন্তর কূটনৈতিক প্রচেষ্টার ফল।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্য সরকারের ভ্রমণ সংক্রান্ত লাল তালিকা থেকে বাংলাদেশের নাম অপসারণ করা হয়। ২২ সেপ্টেম্বর ভোর ৪টায় থেকে এ তালিকা কার্যকর হয়।
যেসব ভ্রমণকারী যুক্তরাজ্যের অনুমোদিত দুই ডোজ টিকা গ্রহন করেননি তাদেরকে অবশ্যই বাড়িতে বা যেখানে তারা রয়েছেন সেখানে ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং পৌঁছানোর দ্বিতীয় বা অষ্টম দিন কোভিড পরীক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat