×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-০৬
  • ৪০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইন শৃংঙ্খলা এজেন্সির সক্ষমতা আরো বাড়াতে সরকার রাশিয়া থেকে জি টু জি ভিত্তিতে বাংলাদেশের জন্য দুইটি এমআই-১৭১এ-২ হেলিকপ্টার সংগ্রহে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রী সভা কমিটির (সিসিইএ) চলতি বছরের ২৮তম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকের পরে ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো: শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, জি টু জি ভিত্তিতে জেএসসি রাশিয়ান হেলিকপ্টারর্স থেকে নতুন দুইটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার ক্রয় করা হবে।
রাশিয়ান হেলিকপ্টারর্স এর অধীন মিল মস্কো হেলিকপ্টার প্লান্ট এই এমআই-১৭১এ২ মধ্যম মানের বেসামরিক যাত্রী পরিবহন হেলিকপ্টার তৈরি করেছে।
সর্বোচ্চ মানের এমআই-৮/১৭ সিরিজের সক্ষমতা এমআই-১৭১এ২ হেলিকপ্টারে সংযুক্ত করা হয়েছে। এটি উলান-ইউডি এ্যাভিয়েশন প্লান্টের তেরি এমআই-১৭১এ১ হেলিকপ্টারের উন্নত সংস্করণ। এই নতুন হেলিকপ্টারে কাঠামো ও পরিচালনা ব্যবস্থার পাশাপাশি প্রধান রটার এবং গিয়ার সিস্টেম উন্নত করা হয়েছে।
আরেফিন জানান, সভায় বাণিজ্য মন্ত্রনালয়ের পাঠানো বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ এর দুইটি ধারা সংশোধনের প্রস্তাব আংশিক অনুমোদন করা হয়েছে। প্রস্তাবের একটি ধারার সংশোধনের অনুমোদন দেয়া হয়নি, এটি আরো যাচাইয়ের পরে পুনরায় সিসিইএ পাঠাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat