×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-০৬
  • ৬৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসী কর্মিদের কল্যাণে দ্রুততম সময়ে সরকারের সকল সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
সেবা যত ডিজিটাল হবে, দেশের মানুষ তত উপকার পাবে উল্লেখ করে তিনি বলেন, ‘সেবা সহজীকরণই হচ্ছে-ডিজিটালাইজেশনের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে ডিজিটাল সেবা এখন জনগণের দোরগোড়ায়। জনগণকে যথাযথ সেবা প্রদান করলে বঙ্গবন্ধু ও ৩০ লাখ শহীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হবে।’
ইমরান আহমদ আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মাইগভ র‌্যাপিড ডিজিটালাইজেশন পদ্ধতিতে ডিজিটাল সেবাগুলোর ‘সার্ভিস ভ্যালিডেশন এন্ড ইন্টিগ্রেশন’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
একসেস টু ইনফরমেশন (এটুই) কর্মসূচির সহযোগিতায় রাজধানীর ইস্কাটনস্থ প্রবাাসী কল্যাণ ভবনের ‘বিজয় ৭১’ হলরুমে  দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যূরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জয়নাল আবেদীন মোল্লা, মো. আব্দুল মান্নান, বেগম মাকসুরা নূর, যুগ্মসচিব নাসরীন জাহান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat