×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-০১
  • ৮৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্যানবেরা ফ্রান্সের সঙ্গে সাবমেরিন চুক্তি বাতিল করার পর অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত অবাধ বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা বাতিল করেছে ইইউ। ইউরোপিয়ান এক কর্মকর্তা শুক্রবার এ খবর নিশ্চিত করেছে। 
ক্যানবেরায় ইইউ’র এক কর্মকর্তা এএফপি’কে জানান, ‘নভেম্বর পর্যন্ত এক মাসের জন্য এফটিএ বাণিজ্য আলোচনা বাতিল করা হয়েছে। এতে এই বাণিজ্য আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।’
অস্ট্রেলিয়া গত মাসে আকস্মিকভাবে ফ্রান্স থেকে কয়েক বিলিয়ন ডলারের ১২টি সাবমেরিন ক্রয়ের চুক্তি বাতিল করে এর পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন কেনার সিদ্ধান্ত নেয়।
এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের বড় সদস্য ফ্রান্সের সাথে অস্ট্রেলিয়া কূটনৈতিক বিবাদে জড়িয়ে পড়ে এবং এতে এখন পুরো ব্লকের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক ছিন্ন হচ্ছে বলে মনে করা হচ্ছে।
ফ্রান্স প্রকাশ্যে বলেছে, এতে তারা অস্ট্রেলিয়া সরকারকে আর বিশ্বাস করতে পারছেনা, কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করে এ অবস্থায় বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেয়া যায় কি-না এ নিয়ে প্রশ্ন তুলেছে।
অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ড্যান তেহান এএফপি’কে দেয়া এক বিবৃতিতে এই অভিযোগ প্রত্যাখান করেছেন। এই আলোচনার জন্য তার ইউরোপ সফর করার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat