×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-১৫
  • ৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে এ পর্যন্ত ৩ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ১১৫ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৭৭৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৩৪২২ জন।
এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ২২ লাখ ২১ হাজার ২৪৭ জন আর নারী ৯৩ লাখ ৩৮ হাজার ৫২৬ জন। দ্বিতীয় ডোজ  টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮২ লাখ ৮৫ হাজার ১৫ জন আর নারী ৫৯ লাখ ৮৯ হাজার ৩২৭ জন।
এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪ লাখ ১ হাজার ৯৭৯ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ২৩৭ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ১ হাজার ৫৮৮ ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ২৬৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ১২ লাখ ৭৭ হাজার ২৫৯ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৬৮ হাজার ১০ জন নিবন্ধন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat