×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-১৫
  • ৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জানুয়ারী মাসের মধ্যেই ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে ।
তিনি আজ মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ড্যাপের উল্লেখিত ভূমি ব্যবহারের শ্রেণী পরিবর্তন সংক্রান্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে মন্ত্রীসভা কমিটির কাছে সুপারিশ করার লক্ষ্যে গঠিত কারিগরি কমিটির সভায় এ কথা জানান।
ড্যাপ বাস্তবায়ন কমিটির আহবায়ক তাজুল ইসলাম বলেন, “ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে ইতোমধ্যে নগর পরিকল্পনাবিদ, স্থাপত্যবিদ, রিহ্যাব ও বিএলডিএ সহ বিভিন্ন স্টেকহোল্ডার এবং ড্যাপের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে।”
তিনি বলেন, করোনাভাইরাস মহামারির কারণে ইচ্ছা থাকা সত্বেও মন্ত্রীসভার বৈঠকে আলোচনা করতে না পরলেও বিভিন্ন সময়ে ছোট করে অনেক সভা করেছি। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারো কাজ শুরু করেছি।
মন্ত্রী বলেন, ড্যাপ চূড়ান্ত করে গেজেট প্রকাশ করার প্রক্রিয়া চলমান আছে। আগামী ডিসেম্বর ও জানুয়ারী মাসের মধ্যেই ড্যাপের কাজ চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তাজুল বলেন, ঢাকা মহানগরীতে সঠিক পরিকল্পনা ছাড়াই বিধিবহির্ভূতভাবে অনেক অবকাঠামো নির্মাণ করা হয়েছে, যা রাজধানীর সৌন্দর্য মলিন করে দিয়েছে।
তিনি বলেন, এই মহানগরীতে নকশা অনুযায়ী ভবন নির্মাণ করা হয় না। আবার সরকারী খাল-বিল দখল করে বড় বড় ভবন নির্মাণ করা হয়। কোনভাবেই তা মেনে নেওয়া যায় না।
মন্ত্রী বলেন, নকশা ও বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে। ভবন নির্মাণে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন, ঢাকা মহানগরীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার জন্য যে সকল বিষয় আমলে নেওয়া দরকার পর্যালোচনা করে সেগুলোকে ড্যাপের অন্তর্ভূক্ত করা হয়েছে। ড্যাপ বাস্তবায়িত হলে ঢাকায় অনেক পরিবর্তন আসবে।
তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান ও ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat