×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-০৮
  • ৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে বানানো হবে চলচ্চিত্র। ‘গুনিন’ নামের এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। এতে অভিনয় করার কথা ছিলো ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার। সম্প্রতি তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিও সম্পন্ন হয়। তবে ছবিটি থেকে সরে দাঁড়ালেন এই নায়িকা।
আজ বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নুসরাত নিজেই। কেনো সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন সেটার কারণও স্পষ্ট করেছেন ফারিয়া।
ফারিয়া জানান, এটা খুবই দুঃখজনক যে ‘গুনিন’ সিনেমাটি আমি করছি না। সেলিম ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। মিউচুয়ালি আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। সিডিউলজনিত একটা কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়াতে হলো। আসলে সময়টা মিলছে না। ওনাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতে হবে। এই সিনেমাটি না করতে পারাটা দুর্ভাগ্যজনক বিষয় বলেও উল্লেখ করেন ফারিয়া।
এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। এর আগে ফারিয়া ছাড়াও এই চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবে চুক্তিবদ্ধ হন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম, এবং ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত অভিনেতা শরীফুল রাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat