×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-০৩
  • ১০৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে দুই সুইডিশ নাগরিকের বিচার তেহরানে শুরু হয়েছে। বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় ‘দৈনিক ইরান’ পরিবেশিত খবরে বলা হয়, স্টিফেন কেভিন গিলবার্ট ও সিমন কাস্পার ব্রাউন নামের সুইডেনের দুই নাগরিককে রাজধানীর রিভ্যুলিউশনারি ট্রাইবুনালের ১৫তম চেম্বারে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।
এ জুডিসিয়ারির মিজান অনলাইন এজেন্সি জানায়, তারা সন্ত্রাসী হিসেবে ইরানে প্রবেশ করে। তবে তাদের একজনকে প্রায় ১০ কিলোগ্রাম আফিম রজন এবং অপরজনকে ২১ হাজার ট্রামাডল পেইনকিলার ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
তাদের নাম বা গ্রেফতারের বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ না করে জুডিসিয়াল কর্তৃপক্ষ আন্তর্জাতিক মাদক চক্র দমনের অংশ হিসেবে ২০২০ সালের জুলাইয়ে তাদেরকে গ্রেফতার করার কথা জানায়।
ইরানের সাবেক এক সিনিয়র জুডিসিয়াল কর্মকর্তাকে স্টকহমের একটি আদালতে যুদ্ধাপরাধ ও হত্যার অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পর তেহরান এ বিচার কার্যক্রম শুরু করলো।
হামিদ নুরি নামের ইরানের ওই কর্মকর্তাকে ২০১৯ সালের নভেম্বরে স্টকহমের আর্লান্ডা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। ওই সময় তিনি সুইডেন সফরে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat