×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-৩১
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছে বিএনপি।
আজ মঙ্গলবার বিকেল ৩ টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টে কেক কাটা হলো প্রতিহিংসার রাজনীতি। 
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক জননেতা মির্জা আজম এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চলনা করেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
মাহবুব-উল-হানিফ এমপি বলেন, ৭১ এর পরাজিত শক্তির মদদে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় যার প্রত্যক্ষ বেনিফিশিয়ারী জিয়াউর রহমান। তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি আদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করেন এবং জেলহত্যাকান্ডের পর হত্যাকারীদের বিদেশী দূতাবাসে চাকরি দেন। জিয়াউর রহমান গোলাম আজমকে এদেশে ফিরিয়ে আনে এবং শাহ আজীজ, আব্দুল আলীমকে মন্ত্রী বানায়। ২০০১ সালে অনুরূপভাবে খালেদা জিয়া নিজামীকে মন্ত্রী বানায়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat