×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-৩১
  • ৪১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধু সব-সময়ই শোষিত ও বঞ্চিত মানুষের পাশে থেকেছেন। তিনি বলেন,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার (বঙ্গবন্ধুর) সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে জন্যই আজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা ও আলোচনা হচ্ছে এবং গ্রন্থ প্রকাশ হচ্ছে।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষু-দান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। শিল্পসচিব জাকিয়া সুলতানা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
জাতীয় চক্ষুদান সমিতি সন্ধানীর মহাসচিব ড. মোঃ জয়নুল ইসলামসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মানুষের দুঃসময়ে পাশে থাকার রাজনীতি করেছেন। আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব-সময় গণমানুষের রাজনীতি করছেন। তিনি করোনা মহামারির এ দুঃসময়ে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থাকার আহবান জানিয়েছেন। 
যারা রক্তদানের মতো মহতী কাজে অংশগ্রহণ করেছেন এবং মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন শিল্পমন্ত্রী তাদের প্রতি ধন্যবাদ জানান।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এই দেশ ও জাতির কল্যাণে যে স্বপ্ন দেখেছিলেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 
তিনি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত শিল্প মন্ত্রণালয়ের অধীনে নতুন-নতুন শিল্প-কারখানা স্থাপন করে জাতির কল্যাণে দেশকে এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, শিল্প মন্ত্রনালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় রক্ত দান করেন এবং বেশ কয়েক জন মরণোত্তর চক্ষু-দানের অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat