×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৯
  • ১০৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে জেলার কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোাববার সকাল ১০টায় জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলার ফিসারিঘাট এলাকায় কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 
এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই-প্রু চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিষয়ক আহ্বায়ক মো. আব্দুর রহিম, জেলা মৎস্য অফিসের সিনিয়র সরকারী পরিচালক মিজানুর রহমান, রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক নৌ কমান্ডার মো. তৌহিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
পোনামাছ অবমুক্ত করণের পর পর নদী উপকেন্দ্র, মৎস্য গবেষণা ইনস্টিটিউট মিলনায়নে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনাসভা শেষে রাঙ্গামাটির সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার প্রদান ও সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat