×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৯
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাবুল থেকে মার্কিন সামরিক বাহিনীর লোকজনকে সরিয়ে নেয়ার চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। এ অবস্থাতেও রোববার আত্মঘাতি হামলার আশংকা করা হচ্ছে। 
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকান ও তাদের আফগান মিত্রদের সরিয়ে নেয়ার কাজ শেষ হওয়ার আগেই আবারো হামলার উচ্চ ঝুঁকির কথা বলেছেন। 
তালেবানের ক্ষমতা দখলের পর মার্কিন সামরিক বাহিনী এ পর্যন্ত এক লাখ ১২ হাজারেরও বেশি লোককে সরিয়ে নিয়েছে। কিন্তু সরিয়ে নেয়ার ব্যাপক তোড়জোড়ের মধ্যেই বৃহস্পতিবার কাবুল বিমান বন্দরে বড়ো ধরনের আত্মঘাতি হামলায় একশরও বেশি লোক নিহত হয়েছে। এর মধ্যে ১৩ মার্কিন সৈন্যও রয়েছে। 
আত্মঘাতি হামলার জবাবে শনিবার মার্কিন বাহিনী আফগানিস্তানের পূর্বাঞ্চলে ড্রোন হামলা চালায়।এতে আইএস এর উচ্চ পর্যায়ের দুজন নিহত হয়েছে বলে পেন্টাগণ দাবি করেছে। কিন্তু বাইডেন আইএসের পক্ষ থেকে আরো হামলার আশংকা ব্যক্ত করেছেন। 
তিনি বলেন, স্থল পরিস্থিতি অব্যাহতভাবে বিপদজনক হয়ে উঠছে। বিমানবন্দরে আবারো সন্ত্রাসী হামলার তীব্র ঝুঁকি রয়েছে। 
তিনি আরো বলেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টায় সন্ত্রাসী হামলা চালানোর সর্বোচ্চ ঝঁুিকর বিষয়টি আমাদের কমান্ডাররা জানিয়েছেন। 
এ প্রেক্ষিতে কাবুল বিমানবন্দরের প্রবেশপথসহ সুনির্দিষ্ট কিছু এলাকায় বিশ্বাসযোগ্য হামলার হুমকির বিষয়ে সতর্কতাও জারি করা হয়েছে। 
এদিকে আত্মঘাতি এ হামলার পর লোকজনকে সরিয়ে নেয়ার কাজে মার্কিন বাহিনীর সমর্থনে এগিয়ে এসেছে তালেবান যোদ্ধারা যা পনেরো দিন আগেও ছিল অবিশ্বাস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat