×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৮
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

 তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধুর খুনীরা এখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়। তিনি বলেন,‘ যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করেছে, বাংলাদেশের সকল ইতিহাস মুছে ফেলতে চায়, দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত বানাতে চায় তারাই এখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।’ 
প্রতিমন্ত্রী আজ জামালপুরের সরিষাবাড়ি উপজেলাধীন ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই বাংলাদেশ কারো দয়ার দান না উল্লেখ করে তিনি বলেন,‘ কেউ আমাদের ভিক্ষা দেয় নাই। আমার পিতা আমার পূর্ব পুরুষেরা রক্ত দিয়ে এই বাংলাদেশকে কিনে নিয়েছে। অতএব আমাদের অনেক দায় আছে। বঙ্গবন্ধুর মূল খুনী,প্রধান খলনায়ক, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান কুশীলব এবং সকল ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীর নাম জিয়াউর রহমান।’ ডা. মুরাদ  বলেন,  ভবিষ্যতে প্রজন্ম যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নিমার্ণ করবে,তাদের কাছে এই খুনি জিয়ার মুখোশ উন্মোচিত করা আমাদের পবিত্র দায়িত্ব। পৃথিবীর অনেক দেশে অনেক মরণোত্তর বিচারকাজ সম্পন্ন হয়েছে। বাংলার মাটিতে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা হয়েছে। প্রতিমন্ত্রী  বলেন, বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পর্যন্ত এই বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টায় রাজনীতি করা জিয়ার প্রেতাত্মা বেগম জিয়া সহ এরশাদের ২১ বছরের  শাসন দুঃশাসন আমরা দেখেছি। ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রনায়ক হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন,বঙ্গবন্ধুর খুনের বিচার ,যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হয়েছে। ‘জেলখানার মহান জাতীয় চার নেতা ৭৫ এর ৩ নভেম্বর ঘাতকের হাতে নৃশংস-নির্মমভাবে হত্যার শিকার হন। সেই হত্যা কারীদের  বিচার বাংলার মাটিতে হয়েছে। ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার বিচার বাংলার মাটিতে চলমান। মামলার পলাতক আসামিদের  বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় অবশ্যই কার্যকরা হবে, বলেন তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন,‘ শুধু একটি বিচার বাকী আছে সেটি হলো মূল খুনির মরণোত্তর বিচার। জিয়াউর রহমান এর মরণোত্তর বিচার এই বাংলার মাটিতে  ৭১ পরবর্তী প্রজন্ম এবং ভবিষৎ প্রজন্মের জন্য এই বিচার করতেই হবে।’ 
ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশা,উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, পৌর মেয়র মনির উদ্দীন,ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল,কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল, ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আরোঅনেকে। অনুষ্ঠানে মোট ২০০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। এর আগে প্রতিমন্ত্রী, সরিষাবাড়ি পৌরসভা প্রাঙ্গণে সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat