×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৮
  • ৯৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন রাজনৈতিক নেতা ও দার্শনিক হিসেবে উল্লেখ করে বলেছেন, তরুণদের মধ্যে বঙ্গবন্ধুর  ভালোবাসা, শান্তি ও স্বাধীনতার দর্শন ছড়িয়ে দিতে হবে। তিনি শুক্রবার রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ প্রতিষ্ঠার পথে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আধুনিক প্রজন্মের সামনে তুলে ধরতে ‘"ভালোবাসা, শান্তি ও স্বাধীনতা; বঙ্গবন্ধুর দর্শন" শীর্ষক এক ওয়েবিনারে  স্বাগত  বক্তব্যে এ কথা বলেন।
জুনাইদ আহমেদ বলেন, রাজনৈতিক জীবনে মানুষের বঞ্চনা নিয়ে উত্তাল আন্দোলন করেছেন বঙ্গবন্ধু। কিন্তু তিনি কখনোই অহিংস শান্তিপূর্ণ অবস্থান থেকে বিচ্যুত হননি। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন,“যদি তোমরা বঙ্গবন্ধু রাজনৈতিক দর্শন সম্পর্কে জানতে চাও, তবে সবসময়  মাথায় রাখতে হবে যে বঙ্গবন্ধু তাঁর জীবনের অধিকাংশ সময় রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করেছেন। কিন্তু সবসময় তিনি অহিংস ও শান্তিপূর্ণ কর্মপন্থাকে প্রাধান্য দিয়েছেন।” 
তিনি বলেন, ন্যূনতম সুখী এবং সৎ জীবনের নিশ্চয়তাই সকলের জন্যেই কল্যাণমুখী সমাজ  উন্মুক্ত করবে।  রাজনীতিতে গণমানুষের প্রতি ভালোবাসার প্রশান্তি এবং তাদেরকে স্বাধীনতার স্বাদ দিতে বঙ্গবন্ধু দরিদ্র কৃষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে নেতৃত্ব দেয়ার বিষয়টিও তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী সম্পদের সুষম বন্টন এবং বিশ্ব প্রযুক্তি জ্ঞান অর্জন করে পরমাণু যুদ্ধমুক্ত শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলেতে ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানো আরো আলোচনা করেন 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফখরুল আলম (অনুবাদক, অসমাপ্ত আত্মজীবনী), বর্ষীয়ান গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ বদরুল আহসান এবং আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat