×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৮
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 দক্ষ ও স্বচ্ছতার সঙ্গে ভূমিসেবা দেওয়ার লক্ষ্যে সেবাদান প্রক্রিয়া আরো সহজ করার উদ্যোগ গ্রহণ করছে ভূমি মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে ভূমি সেবা চিহ্নিতকরণ’ শীর্ষক একটি কর্মশালায় এ কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের আওতাভুক্ত সকল দপ্তর ও সংস্থা এবং হবিগঞ্জ, শেরপুর ও নোয়াখালী কালেক্টরেট (জেলা প্রশাসন) কার্যালয় থেকে ভার্চুয়ালি ৭০ জন কর্মকর্তা ১০টি আলাদা দলে ভাগ হয়ে কর্মশালায় অংশগ্রহণ করেন।
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ভূমি ব্যবস্থাপনা (ডোমেইন) বিশেষজ্ঞ সাবেক মূখ্যসচিব মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অটোমেশন প্রকল্পের প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ সাবেক সচিব মো. ফারুক হোসেন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাফ্ফর আহমেদ।
ভূমিসেবা সহজীকরণের লক্ষ্যে ভূমিসেবা অটোমেশন সিস্টেমের জন্য কার্যকরী তথ্য ব্যবস্থা তৈরি করা হবে। ২শ’টির বেশি বিভিন্ন ধরণের ভূমিসেবা পর্যালোচনা করে সদৃশ ও অপ্রয়োজনীয়ভাবে আলাদা তালিকাভুক্ত সেবা বাতিল এবং প্রয়োজনীয় নতুন সেবা অন্তর্ভুক্ত করে গুচ্ছ (ক্লাস্টার) ও শ্রেণি (গ্রুপ) ভিত্তিক একটি কার্যকরী ও পূর্ণাঙ্গ ভূমিসেবা তালিকা প্রস্তুত করা হচ্ছে।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য বেগম যাহিদা খানম এবং মো. জয়নাল আবেদীন, ভূমি আপিল বোর্ডেও সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্বাছ উদ্দিন, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ও হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat